শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস হোটেলে, নিহত ১

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস হোটেলে, নিহত ১

সাভার প্রতিনিধি: সাভারের উলাইলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস হোটেলে ঢুকে পড়লে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালু ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সড়কের পাশের একটি হোটেলে উঠে পড়ায় এক অটো চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

সংবাদ পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হোটেল থেকে বাসটি সরিয়ে অটো চালক মফিজুলের লাশ উদ্ধার করে।

নিহত মফিজুলের বাড়ি ঝিনাইদহ শহরে। তিনি সাভারে ভাড়া থেকে অটো চালাতেন।

সাভার মডেল থানার সিনিয়র এএসপি মশিউদ্দৌলা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যস্ততম সড়কে হঠাত্ বালুর ট্রাক ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

বাংলা নিউজ 26.com



সায়েদাবাদে লাগেজে যুবতীর লাশ




সায়েদাবাদে লাগেজে যুবতীর লাশ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সায়েদাবাদ থেকে অজ্ঞাত এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি পরিত্যাক্ত লাগেজ থেকে এ লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই সোবহান শরিফ জানান, স্থানীয় লোকজন সায়েদাবাদ টার্মিনালের দক্ষিণে রেল লাইনের পাশে একটি পরিত্যাক্ত লাগেজ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অষ্টাদশী এক যুবতীর লাশ উদ্ধার করে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের আগে তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে।

বাংলা নিউজ 26.com

পোশাক খাতে পিছিয়ে বাংলাদেশ, সুযোগ নিচ্ছে ভারত


শীর্ষ নিউজ ডেস্ক
অনেক চড়াই-উত্রাইয়ের পর গার্মেন্ট শিল্পে চীনের হারানো বাজার অনেকটাই দখল করেছে বাংলাদেশ। এ শিল্পে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে দেশের গার্মেন্ট খাতে চলমান নানা সমস্যার কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশের বিকল্প খুঁজতে শুরু করেছেন।

কোল্ডক্রিমে অ্যাজমা ঝুঁকি!

কোল্ডক্রিমে অ্যাজমা ঝুঁকি!                     

26ডেস্ক : শীতকালে তরুণ-তরু     ণী থেকে শুরু করে সব বয়সী মানুষ সানস্ক্রিন লোশন, কোল্ডক্রিম, ময়েশ্চারাইজ ও ভ্যানিশিং ক্রিম ব্যবহার করেন। কিন্তু এসব ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় মেথিলিসোথায়াজোলিনন নামক রাসায়নিক পদার্থ, যা আমাদের শরীরে অ্যালার্জিজনিত সমস্যার সৃষ্টি করে।