সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪

যে ৫ টি কারণে প্রেমের সম্পর্ক আপনার “স্বাস্থ্যের” জন্য ভালো

যে ৫ টি কারণে প্রেমের সম্পর্ক আপনার “স্বাস্থ্যের” জন্য ভালো

aneeshভালোবাসার ইতিবাচক-নেতিবাচক দিক নিয়ে চিন্তা করেন সবাই-ই। কারও কাছে জীবনটা খুব ভালো, কারণ তাদের জীবনে আছে একান্ত আপন একটি মানুষ। যারা সঙ্গীবিহীন তাদের কাছে আবার এই জীবনটাই একটু মন খারাপের। কিন্তু এটা কি আপনার জানা আছে, যে রোমান্টিক একটি সম্পর্কে জড়ালে আপনার শুধু মনই নয়, বরং স্বাস্থ্যও ভালো থাকবে? মোটেও হেলাফেলার বিষয় নয় এটা। দেখে নিন প্রেমের সম্পর্ক কি কি উপায়ে আপনার স্বাস্থ্য ভালো করে দিতে পারে।

১) মানসিক সমস্যা কম হবে

প্রেমিক বা প্রেমিকার সাথে মানুষ প্রায়ই ঝগড়া করে। একই কথা বিবাহিত দম্পতিদের জন্যেও প্রযোজ্য। কিন্তু এর পরেও সম্পর্কে জড়িত মানুষের মানসিক অবস্থা থাকে অন্যদের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে ভালো। এমনকি যারা সম্পর্কে তেমন আন্তরিক নন তাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক সমস্যা বেশ হতে দেখা যায়। সুতরাং সম্পর্কে জড়ালেই হবে না, সম্পর্কে থাকতে হবে আন্তরিক। তবেই মানসিক স্বাস্থ্য থাকবে চমৎকার। নারীপুরুষ উভয়ের ক্ষেত্রেই এ সুবিধা রয়েছে।

২) ব্যাথা কম হয়

“লাভ ইজ পেইন” বা “ভালোবাসা যাতনা” যারা বলেন, তাদের মতামত পরিবর্তন করার সময় এসেছে। কারণ সত্যিকারের ভালোবাসার অনুভূতি পারে ব্যাথার অনুভূতিকে ভোঁতা করে দিতে। ভালোবাসার মানুষটির প্রতি মনোযোগ দিলে তাদের ব্যাথার অনুভূতি অনেকটাই কমে যায়।

৩) স্ট্রেস কমে যায়

আমাদের অনেক রোগের পেছনে লুকানো কারণ হলো স্ট্রেস। স্ট্রেসমুক্ত জীবনে অনেক রকমের রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। আর এটা তো ধরেই নেওয়া যায় যে পারস্পরিক সমঝোতা থাকলে একটা সম্পর্কে স্ট্রেস অনেক কম থাকবে এবং সার্বিকভাবে জীবনের স্ট্রেসও কম হবে। আসলেই তাই। রীতিমত গবেষণা থেকে প্রমাণিত একটি বিষয় হলো, শান্তিপূর্ণ একটি সম্পর্কে থাকলে মানুষের জীবনের স্ট্রেসও কম হয় এবং শরীর ভালো থাকে। একজন মানুষ যখন স্ট্রেসে থাকে তখন তার সঙ্গী তাকে মানসিক সহায়তা দেয় এবং এভাবেই মন অনেকটা ভালো করে দেয় সম্পর্ক।

৪) দীর্ঘায়ু লাভ

যেসব মানুষ বিবাহিত এবং তাদের সঙ্গীর সাথে বসবাস করেন তাদের আয়ু দীর্ঘ হয়ে থাকে অন্যদের তুলনায়। একাকী জীবনযাপন করতে থাকা মানুষ বা বিচ্ছেদ হয়ে গেছে এমন মানুষের আয়ু কম হয়ে থাকে।

৫) আনন্দ

প্রথম প্রথম প্রেমে পড়ার পর এবং সম্পর্কে জড়ানোর পর মানুষ মোটামুটি ঢোল পিটিয়ে জাহির করতে থাকে যে তার একজন ভালোবাসার মানুষ আছে এবং এতে সে কতোই না সুখি! এটা কিন্তু আসলেও সত্যি যে মানুষ যদি সত্যি সত্যি প্রেমে পড়ে, তবে সে এমনিতেই থাকে আগের চাইতে অনেক বেশি হাসিখুশি। আর জীবনে আনন্দ থাকার কারণে এসব মানুষের স্বাস্থ্যও থাকে সার্বিকভাবে ভালো।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/মামুন


আপনার ব্যক্তিত্ব কেমন? জেনে নিন আপনার ঘুমের অবস্থান থেকে

আপনার ব্যক্তিত্ব কেমন? জেনে নিন আপনার ঘুমের অবস্থান থেকে

sleep
জন্ম তারিখ, রাশি এসব থেকে তো একেক মানুষের ব্যক্তিত্ব অনেকটাই বলে দেওয়া যায়। কিন্তু আপনি কি জানেন, আপনি বিছানায় যেভাবে এদিক-ওদিক ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে যান, সেই ভঙ্গিমা দেখেও বলে দেওয়া যায় আপনার ব্যক্তিত্ব? জীবনের একেক সময়ে মানুষের মনের অবস্থা একেক রকম থাকতে পারে, এর অপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে আপনার ঘুমানোর অবস্থান। না, আমরা বলছি না। বলছেন বিজ্ঞানীরা। আসুন দেখে নেই,ঘুমের ভঙ্গিমা কী বলছে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে!

পঞ্চম দফার উপজেলা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

পঞ্চম দফার উপজেলা নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে

ecঢাকা : নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পঞ্চম দফায় তফসিল দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, চলতি সপ্তাহে তফসিল দিয়ে মার্চে উপজেলা নির্বাচন শেষ করা হবে। সামান্য কিছু বাকি থাকলে এইচএসসি পরীক্ষার পর সেগুলো করা হবে।
উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আগে ও পরেসহ মোট ৫ দিন সেনা মোতায়েন থাকবে।
আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, উপজেলাগুলোতে আইন শৃংখলা ভালো। এখন পর্যন্ত কোন সহিংসতা হয়নি। গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী আমরা আশা করছি কোন সহিংসতা হবে না।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, উপজেলাগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে ব্যব¯’া নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের আমরা নির্দেশ দিয়েছি।
বিভিন্ন উপজেলায় আচরণবিধি লংঘনের অভিযোগ এবং বিএনপি প্রার্থীদের হয়রানির বিষয়ে তিনি বলেন, অনেক রাজনৈতিক বক্তব্য আসছে। আমরা বলেছি, সুনির্দিষ্টভাবে রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে।
১৭.২১/

বাংলা নিউজ 26.com /হাবিব                     

বিয়েতে অনিদ্রা দূর বিদ্যার

বিয়েতে অনিদ্রা দূর বিদ্যার

bidda-sb 
মুম্বাইঃ এখনো বিয়ে করে
ননি, তবে অনিদ্রায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য সুখবর। বিয়ে করলেই অনিদ্রা সেরে যাবে আপনার। কী বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের মুখেই শুনুন। বিয়ে করার পর নাকি অনিদ্রাই সেরে গেছে লেডি খানের।
বাবা-মায়ের সংসারে প্রায় রাতই নাকি জেগেই কাটিয়েছেন বিদ্যা। কখনও নতুন ছবির চিত্রনাট্য পড়ে, টেলিভিশন দেখে কিংবা বন্ধুদের সঙ্গে ক্ষুদেবার্তা আদান প্রদান করে। তবে বিয়ের পরেই এই অনিদ্রা সেরে গেছে বিদ্যার। ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিয়ে হয় ৩৬ বছর বয়সী বিদ্যার।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “আমি এখন ১২টা বা এর কাছাকাছি সময়েই ঘুমিয়ে পড়ি। আমার স্বামী সিদ্ধার্থ অনেক তাড়াতাড়ি শোয়। সে সকাল সকাল ঘুমায় আবার ওঠেও তাড়াতাড়ি। নতুন বাড়িতে আমরা মাত্র দুজন থাকি। তাই সিদ্ধার্থ ঘুমানোর পর আমার আর টিভি দেখা হয় না, আবার জেগে থাকতেও ভালো লাগে না। তাই বিয়েই যে আমার অনিদ্রা করেছে, এটা বলা ভুল হবে না।

বাংলা নিউজ 26.com /১৬.০২.২০১৪/ pintu

0
Share

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

লক্ষ্মীপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ক্যাপশন যুক্ত করুন
lokipur-sha2 
লক্ষ্মীপুরঃ সদর উপজেলার ভোলা-মজুচৌধুরীরহাট সড়কের কাদিরা গোঁজা এলাকায় এক অজ্ঞাত মহিলার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম পরিচয় জানা যায়নি।
সদর থানার উপপরিদশক (এসআই) মো.জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলার কাদিরাগোঁজা এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ণ রয়েছে।
তবে স্থানীয় লোকজন জানান,সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বাংলা নিউজ 26.com /১৭.০২.২০১৪/pintu

সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে বাংলাদেশের রেকর্ড ভাঙ্গলো পাকিস্তান।


 


সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে বাংলাদেশের রেকর্ড ভাঙ্গলো পাকিস্তান। জায়গা করে নিয়েছে গিনেজ বুক অব রেকর্ডসে। গতকাল শনিবার সকালে লাহোরের হকি স্টেডিয়ামে ২৯ হাজার ৪০০ জনের অংশগ্রহণে মানবপতাকা তৈরি করে পাকিস্তান। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ২৭ হাজার ১১৭ জনের তৈরি মানবপতাকা বৃহত্তম মানবপতাকা হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে জায়গা করে নেয়। দুই মাসের মাথায় পাকিস্তান আবারও রেকর্ডে নিজেদের জায়গা পুনরুদ্ধার করল।

প্রাথমিক বৃত্তির ফল আজ

প্রাথমিক বৃত্তির ফল আজ

ক্যাপশন যুক্ত করুন
198ঢাকা:প্রাথমিক বৃত্তি ২০১৩ এর ফলাফল আজ প্রকাশিত হবে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন। মেধার ভিত্তিতে এদের মধ্য থেকে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার বৃত্তি প্রদান করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করবেন।
মেধা বিকাশের লক্ষ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার মাধ্যমে উপজেলা ভিত্তিক এ বৃত্তি প্রদান করা হয়। সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষার ফলাফলে এ ধরনের ভিত্তিতে বৃত্তি দেয়া হচ্ছে।  পূর্বে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/মাহাবুব

 

এবার ট্রেনে কিশোরীকে ধর্ষণ

এবার ট্রেনে কিশোরীকে ধর্ষণ

ক্যাপশন যুক্ত করুন
199কলকাতা: দিল্লিতে চলন্ত গাড়িতে কিশোরীকে ধর্ষণ ব্যাপক তোলপাড় সৃষ্টি করলেও থামছে না এ পাশবিক আচরণ। এবার পশ্চিমবঙ্গের নিউজলপাইগুড়িতে প্ল্যাটফর্ম থেকে তুলে ট্রেনের কামড়ায় ধর্ষণের অভিযোগ উঠলো। অভিযোগের তীর বীরেশ্বর দাস নামে ট্রেনের এক অ্যাটেনডেন্টের দিকে।
জানা গেছে, শুক্রবার ভোররাতে মায়ের সঙ্গে নিউজলপাইগুড়ি স্টেশনে অপেক্ষা করছিল ওই কিশোরী। ওয়েটিংরুম থেকে চিপস কিনতে বের হতেই বিপদে পড়ে সে।
বীরেশ্বর দাস ওই কিশোরীকে খালি ট্রেনে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। ফাঁকা ট্রেনটি নিউজলপাইগুড়ি থেকে কিষেণগঞ্জ স্টেশনে যাচ্ছিল।
মাগুরজান স্টেশনে রেল কর্মীরা চলন্ত ট্রেনের দরজায় ওই কিশোরীকে ঝুলতে দেখেন। আলুয়াবাড়ি স্টেশনে কিশোরীকে উদ্ধার করেন রেল কর্মীরা।
পুলিস বীরেশ্বর দাস নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বাংলা নিউজ 26.com /ঢাকা/কু/নুরু 


মোবাইলে সবচাইতে বেশি ব্যবহৃত শব্দগুলো

মোবাইলে সবচাইতে বেশি ব্যবহৃত শব্দগুলো

girl-with-mobile-phone-sb 
ডেস্ক: প্রতিদিনই আমরা মোবাইল ফোন কিংবা কম্পিউটারের কি-বোর্ডের কি চেপে কত কথাই না লিখি। SwiftKey নামের একটি প্রতিষ্ঠানের গবেষকদের একটি দল ইন্টারনেট থেকে তাদের বিপুল তথ্য ভাণ্ডার ঘেঁটে জানিয়েছে কোন শব্দ কিংবা শব্দ সমষ্ঠি মোবাইল ফোন ব্যবহারকারীরা টাইপ করার সময় সবচেয়ে বেশি লিখেন। আর তিন শব্দের বাক্যাংশ হিসেবে এক নম্বরে রয়েছে “I love you”!
শুধু তাই নয়, আরো দেখা গিয়েছে একজন ব্যক্তি বাস্তবে যেমনই হোক না কেন মোবাইলে টাইপিং করার সময় যথেষ্ঠ নম্র, ভদ্র, বিনয়ী! কারণ এক শব্দের যে কথাটি আমরা সবচেয়ে বেশি লিখি তার শীর্ষে রয়েছে Thanks। আর দুই শব্দের বাক্যাংশের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Thank you। আর এসব তথ্য আহরণের জন্য প্রতিষ্ঠানটি machine learning algorithm নামে একটি প্রযুক্তির সাহায্য নিয়েছে। চার শব্দের বাক্যাংশের ক্ষেত্রে এগিয়ে রয়েছে What do you think ও পাঁচ শব্দের বাক্যের মাঝে সবচেয়ে বেশি লেখা হয় Thank you for your time.

বাংলা নিউজ 26.com /১৫.০২.২০১৪/ রানা

প্রেমের কারণে গলায় ফাঁস

প্রেমের কারণে গলায় ফাঁস

sui-sb 
বরিশাল: বানারীপাড়ায় উপজেলায় আজমি আলম সুমী (১৪) নামে এক স্কুলছাত্রী প্রেমেরে কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
উপজেলার চাখার গ্রামের আলমগীর হোসেনের মেয়ে সুমী ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব জমাদ্দার স্থানীয়দের বরাত দিয়ে  জানান, সুমীর সঙ্গে একই গ্রামের নূর ইসলামের ছেলে চাখার সরকারি ফজলুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জাহিদ হোসেনের প্রেম ছিলো।
এ সম্পর্ক জাহিদের বাবা নূরুল ইসলাম ও বড় ভাই রুবেল মহুরি মেনে নেননি। তারা সুমীর পরিবারকে বিভিন্ন সময়ে গালিগালাজ করতেন।
শনিবার বিকেলে সুমীর বাবা আলমগীর হোসেনের সঙ্গে এ বিষয় নিয়ে তাদের বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল ও বাবা নূরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে সুমীর বাবা আলমঙ্গীর হোসেন ও মা ঝর্না বেগমকে বেধড়ক মারধর করেন।
পুলিশের ধারণা বাবা-মাকে মারধরের অপমান সইতে না পেরে সুমী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় প্রেমিক জাহিদের বাবা ও ভাইকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলা নিউজ 26.com /১৬.০২.২০১৪ /হিমু নীল