শুটিং করতে ঢাকায় দেব
ছবিতে দেবের সঙ্গে অভিনয়ে আছেন শ্রাবন্তী ও তনুশ্রী। এছাড়াও ছবিতে বাংলাদেশ ও ভারতের একাধিক শিল্পী অভিনয় করছেন।
সোমবার মগবাজার এলাকায় ছবির শুটিং করেছে সিনেমাটির ইউনিট। আজ পুরনো ঢাকা
ও আশপাশের এলাকায় শুটিং করবে বলে জানা গেছে। এরপর ঢাকা শহরের আশপাশসহ
ঢাকার বাইরেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে নির্মাতার।
বাংলাদেশে দেব এক সপ্তাহ থাকছেন। এ প্রসঙ্গে ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বলেছেন, ‘আমার ছবিগুলো একটু অন্য ধরনের। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, অপর্ণা সেন এদের নিয়ে এর আগে ছবি বানিয়েছি। এবার দেবকে নিয়ে ছবি নির্মাণ করছি। অবশ্যই ভিন্ন ভাবনা আছে। আর বাংলাদেশে শুটিং করার মূল কারণ হচ্ছে, আমি বরাবরই লোকেশন নিয়ে কোন কমপ্রমাইজ করতে রাজি নই। ছবির গল্পটি পুরনো ঢাকা, মগবাজার, এয়ারপোর্ট এমন লোকেশনের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে। সো সেট নির্মাণ না করে আসল লোকেশনে চলে এসেছি’।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যা সাতটা থেকে ভোর চারটা পর্যন্ত ইস্কাটনের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হয়েছে। ছবিতে দেব একজন উঠতি তরুণের চরিত্রে অভিনয় করছেন বলে জানা যায়।

কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন