৯৭ উপজেলায় চলছে ভোট উৎসব
প্রথম ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট এক হাজার ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৩২, ভাইস চেয়ারম্যান পদে ৫১৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন আছেন।
৯৭টি উপজেলার মোট ভোটার এক কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ জন এবং নারী ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার ৯৯৫টি এবং ভোটকক্ষ ৪৩ হাজার ২৯০টি। রিটার্নিং অফিসার ৪০ জনই সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ৯৭ জন। প্রিজাইডিং অফিসার ৬৯৯৫ জন।
ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৯৭টি উপচজেলায় সোমবার থেকেই্ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এরই মধ্যে কয়েকটি স্থানে কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলছিলেন, উপজেলা নির্বচনে এ পর্যন্ত যেসব সহিংসতার খবর পাওয়া গেছে সেগুলো স্থানীয় প্রার্থীদের মধ্যে হয়েছে। তাছাড়া বড় কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে ব্যপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
স্বাধীনবাংলা 24 ডট কম/১৯.০২.২০১৪/ রানা



কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন