কেমন আছেন,কোথায় আছেন শ্রাবস্তী দত্ত তিন্নি?
শেষবার তিন্নির দেখা মিলেছিল ফেসবুকে। লম্বা বিরতি ভেঙে ২ও১৩ সালে ফেসবুকে নিজের একটি ছবি প্রকাশ করে ব্যাপকভাবে আলোচনায় আসেন শ্রাবস্তী দত্ত তিন্নি। ফেসবুকে তাঁর কঙ্কালসার ছবিটি সারাদেশে ভক্ত-দর্শক-সমালোচকদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছিল সে সময়ে। এখনও তাঁর ফেসবুক টাইমলাইনে সেই ছবিটিই দেখা যায়।
একথা এখন সকলেই জানেন যে বিগত বছরগুলোতে শ্রাবস্তী তিন্নির পারিবারিকভাবে নজরবন্দি থাকার কারণ ‘ড্রাগস’ আসক্তি। এর মধ্য থেকেই অনেক চেষ্টা তদবির করে নির্মাতা চয়নিকা চৌধুরী গেল বছর তিন্নিকে নাটকে ফেরান। ২০১৩ সালের প্রথম দিন অপূর্বকে সঙ্গে নিয়ে শুটিং করেন ‘এই মায়া’ নামের একটি নাটক। জানা গেছে, এই নাটকের সুবাদে আবারও ঘর থেকে বাইরে যাবার সুযোগ হয় তিন্নির। সেই সূত্রে আবারও ‘ড্রাগস’-এ আক্রান্ত হন তিনি। এরপর তাকে পারিবারিক উদ্যোগে ঢাকা-কলকাতার বিভিন্ন রিহ্যাবেও চিকিৎসার জন্য পাঠানো হয়।
অন্যদিকে তিন্নির প্রাক্তন প্রেমিক-স্বামী আদনান ফারুক হিল্লোলও পুনরায় প্রেম করেছেন, ব্যস্ত হয়েছেন অভিনেত্রী-উপস্থাপিকা নওশীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে। সমালোচকরা বলছেন, হিল্লোল এখন খুব সুখী নওশীন আর তার পুরনো সংসারের পুত্রকে নিয়ে। তিন্নি বা কন্যাকে নিয়ে বিশেষ ভাবছেন না তিনি। অন্যদিকে তিন্নির পরিবারও চাইছে না হিল্লোলের সুবাদে সৎমা নওশীনের সংস্পর্শে থাকুক ছোট্ট শিশু ওয়ারিশা।
বিশ্লেষকরা বলছেন, মিডিয়ায় তিন্নির সমস্ত সম্ভাবনা এখানেই শেষ!
http://banglanews26.com/ঢাকা/কু/পিন্তু

কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন